চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসছে ‘ডিজিজ এক্স’, করোনার চেয়েও ২০ গুণ প্রাণঘাতী

নিজস্ব প্রতিনিধিঃ করোনা মহামারি বিশ্বের ইতিহাসে এক বিষাদময় অধ্যায়। সেই ভয়াবহতা স্মৃতিতে এলে এখনও শিউরে ওঠে মানুষ। তবে করোনা ট্রেলার মাত্র। তার চেয়েও ২০ গুণ প্রাণঘাতী ক্ষমতা নিয়ে আসতে চলেছে ‘ডিজিজ এক্স’। এমনটাই জানিয়েছে বিশ্বের তাবড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ভাইরাস ১৯১৮-১৯২০ সালের স্প্যানিশ ফ্লুর মত জীবননাশক।

২০২০ সালে করোনা মহামারি ২.৫ মিলিয়নেও বেশি মানুষের প্রাণ কেড়েছিল। ‘ডিজিজ এক্স’-এর ক্ষেত্রে এই সংখ্যা বাড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে খোদ ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান ডেম কেট বিংহাম বলেন, ‘ডিজিজ এক্স’ ৫ কোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে। করোনা মহামারি এতটাও প্রাণঘাতী ছিলনা।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ভাইরাসের পোশাকি নাম দিয়েছেন ‘ডিজিজ এক্স’। ইতিমধ্যেই এই ভাইরাস হয়তো আসতে শুরু করে দিয়েছে বলে আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের। করোনার মত আগে থেকেই প্রস্তুতি নিতে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সময়ের আগেই রেকর্ড মাত্রায় ভ্যাকসিন মজুত রাখতে জোর দিয়েছেন বিংহাম।  

তিনি বলেন, বিজ্ঞানীরা ২৫টি ভাইরাস পরিবারকে কড়া পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। এর প্রতিটিতে হাজার হাজার আলাদা-আলাদা ভাইরাস রয়েছে। এর যেকোনও একটির কারণেই মারাত্মক মহামারি হতে পারে।  

বিংহামের মতে, এই ভাইরাসের প্রাদুর্ভাব বাড়বে শহরে। সেখানে বেশি মানুষের জমায়েত হয়। প্রতি বছর লক্ষ লক্ষ একর প্রাকৃতিক আবাসস্থল ক্রমাগত ধ্বংস হওয়ার কারণেও এই প্রাণঘাতী ভাইরাসের পরিমাণ বাড়ছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (UKHSA) প্রধান অধ্যাপক ডেম জেনি হ্যারিস বলেন, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যার পরিবর্তনের মতো কারণে ভবিষ্যতে মহামারী হওয়ার সম্ভাবনা বাড়ছে।

ইতিমধ্যেই ব্রিটেনের বিজ্ঞানীরা এই অজ্ঞাত ‘ডিজিজ এক্স’-এর ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা শুরু করেছেন। উইল্টশায়ারের পোর্টন ডাউন ল্যাবরেটরি কমপ্লেক্সে পরিচালিত এক গবেষণায় ২০০ জনেরও বেশি বিজ্ঞানী জড়িত।

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ