এই একটা প্রশ্ন করতেই হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ান সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়ালেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খামখেয়ালি স্বাভাবের জন্য বিশ্ব জুড়েই চর্চিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর করা কাজ মাঝে মধ্যেই হতবাক করে সকলকে। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রচণ্ড বাকবিতণ্ডায় জড়ালেন ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ওভাল অফিসে ফিরে আসার পর কতটা ধনী হয়েছেন? এটাও বলেন যে ট্রাম্পকে হোয়াইট হাউস দখলকারী সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। সাংবাদিক জন লায়ন্স এই প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। উত্তর তো দিলেনই না বরং ‘আপনি অস্ট্রেলিয়ার ক্ষতি করছেন’ বলে তোপ দাগলেন সাংবাদিককে।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করার পর ডোনাল্ড ট্রাম্প যে অস্ট্রেলিয়ার সাংবাদিককে তিরস্কার করেন। হোয়াইট হাউসের লনে ট্রাম্প যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন তিনি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) সম্পাদক জন লিয়ন্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প। সাংবাদিক জানিয়েছিলেন যে তিনি ফোর কর্নারের জন্য রিপোর্ট করছেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমি জানি না”, কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ব্যাখ্যা করে বলেন তাঁর সন্তানরা পারিবারিক ব্যবসা পরিচালনা করছেন।

জন লায়ন্সয় আরও প্রশ্ন করেন, একজন মার্কিন রাষ্ট্রপতির পক্ষে অফিসে থাকাকালীন ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করা কি উপযুক্ত? এই সমস্ত প্রশ্ন শুনে কিছুটা ক্ষুব্দ হয় ট্রাম্প। বলেন, “আমি আসলে তা নই, আমার সন্তানরা ব্যবসা পরিচালনা করছে।” এর পরেই ট্রাম্প লায়ন্সকে জিজ্ঞাসা করেন তিনি কোথা থেকে এসেছেন। এরপর ট্রাম্প প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিককে বলেন, ‘আমার মনে হয়, আপনি এখন অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি করছেন। অথচ তারা আমার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।’ ট্রাম্প আরও বলেন, “আপনি জানেন, আপনার নেতা খুব শীঘ্রই আমার সাথে দেখা করতে আসছেন। আমি তাকে আপনার সম্পর্কে বলব।” এমনকি লায়ন্স যখন আবার প্রশ্ন করতে চান, তখন ট্রাম্প ঠোঁটে আঙুল দিয়ে তাকে ‘চুপ’ করতে বলেন। ট্রাম্পের এই আচরণ নিয়েই রীতিমত আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, জুন মাসে কানাডায় G20 শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও আলবানিজের নির্ধারিত বৈঠক হঠাৎ বাতিল হওয়ার পর থেকে আলবেনিজ ট্রাম্পের সাথে একটি বৈঠকের জন্য অপেক্ষা করছেন। আসন্ন নিউইয়র্ক সফরের সময়সূচী এখনও নিশ্চিত করা হয়নি তবে অস্ট্রেলিয়ান কর্মকর্তারা একটি সময় নির্ধারণের চেষ্টা করছেন।

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

FIFA WORLD CUP 2026: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯