খামেইনিকে হত্যার নীলনকশা চূড়ান্ত ট্রাম্পের, হোয়াইট হাউসের রিপোর্টে তোলপাড় বিশ্ব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার দিনক্ষণ ঠিক হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এখনও কাটেনি। কূটনৈতিক তৎপরতার আড়ালেই ক্রমশ ঘনীভূত হচ্ছে সংঘাতের মেঘ। বিশ্লেষকদের মতে, ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার শর্ত মেনে নিতে অস্বীকার করে, তাহলে তেহরানের ওপর সামরিক হামলা প্রায় অনিবার্য হয়ে উঠতে পারে। 

মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, প্রাথমিকভাবে অল্প পরিসরে হামলা চালানো হলেও, তাতে যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি না হয়, তবে আরও বড় সামরিক অভিযানের পথ খোলা থাকবে। এমনকি ভবিষ্যতে ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যেও বড়সড় হামলার পরিকল্পনা করা হতে পারে।

আরও পড়ুন: ‘অবৈধ’ ঘোষণার পর মঙ্গলবার থেকে শুল্ক আদায় বন্ধ করছে আমেরিকা

এই আলোচনার সঙ্গে যুক্ত মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী দিনগুলোতে ছোট আকারের সামরিক পদক্ষেপের নির্দেশ আসতে পারে। যদি তাতেও কাজ না হয়, তাহলে বছরের শেষে আরও বড় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই অভিযানের লক্ষ্য হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি।

সূত্রের খবর, গত বুধবার হোয়াইট হাউজে ইরান ইস্যুতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন, সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউজ চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। অন্যদিকে, আমেরিকার শর্ত মানতে ইরান অস্বীকার করলে, খামেনি ও তাঁর ঘনিষ্ঠ ধর্মীয় নেতৃত্বকে লক্ষ্য করে চরম পদক্ষেপ নেওয়ার কথাও ভাবা হতে পারে। সব মিলিয়ে, আলোচনা চললেও ইরান–আমেরিকা সম্পর্ক যে একেবারে অগ্নিগর্ভ, তা বলাই বাহুল্য।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে