‘অবৈধ’ ঘোষণার পর মঙ্গলবার থেকে শুল্ক আদায় বন্ধ করছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন দেশের ওপরে ট্রাম্পের শুল্ক চাপানোকে বাতিল করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। এই ঘোষণার পর মঙ্গলবার থেকে এই শুল্ক আদায় বন্ধ করতে চলেছে আমেরিকা। বিবৃতি দিয়ে সেই কথা জানিয়েছে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা।

বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের অধীনে শুল্ক আদায় বন্ধ হবে। ভারতীয় সময় ১০.৩০ নাগাদ বন্ধ হয়ে যাবে এই শুল্ক আদায়। আমদানিকারকদের নির্দেশ দিয়ে বলা হয়েছে সমস্ত শুল্ক কোড নিষ্ক্রিয় করা হবে। আদালত বলেছিল, ট্রাম্প অধিকারের বাইরে গিয়ে ব্যাপক শুল্ক আরোপ করেছেন। আদালতের অবৈধ ঘোষণার তিন দিনেরও বেশি সময় পরে এই স্থগিতাদেশের কথা প্রকাশ্যে এসেছে। এই কয়েকদিন শুল্ক আদায় বন্ধ না করার বিষয়ে কোনো জবাব দেয়নি সংস্থাটি। অতিরিক্ত নেওয়া শুল্ক ফেরৎ দেওয়া নিয়েও কিছু বলা হয়নি। 

সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে রায় দেওয়ার পর খুব তাড়াতাড়ি নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। শুক্রবার রাতে গোটা বিশ্ব থেকে পণ্য আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার আদেশ দিয়েছেন তিনি। আদালত জানিয়েছিল, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। সংরক্ষিত আইনকে ব্যবহার করে শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প তাঁর অধিকারের সীমা অতিক্রম করেছেন।

উল্লেখ্য,গত এপ্রিল মাসে বিশ্বের প্রায় প্রতিটি দেশের পণ্যের উপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর বিভিন্ন দেশ প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। ভারতও শুল্ক কমানোর কথা বলেছিল। অবশেষে আমেরিকার সুপ্রিম কোর্টই এই শুল্ক অরোপকে অবৈধ ঘোষণা করেছে।

 

 

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে