ভেনিজুয়েলা-ইরানের পর এবার এই দেশ দখল করতে চলেছেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একাধিক দেশকে নিজের দখলে আনার খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হাতের মুঠোয় আনতে ইজরায়েলের সঙ্গে মিলে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমেরিকা। এই যুদ্ধের  আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তাঁর বাড়ি থেকে তুলে এনেছিল ট্রাম্পের সেনাবাহিনী। আর এবার  মায়ামিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানিয়ে দিলেন ভেনিজুয়েলা ও ইরানের পর কোন দেশ দখল করা তাঁর লক্ষ্য।  

মায়ামি থেকে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরান ও ভেনিজুয়েলার পর “এবার কিউবার পালা।” যদিও তিনি স্পষ্ট করেননি যে আমেরিকা কিউবার বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে। তবে তিনি  বলেছেন, কখনও কখনও কঠোর সামরিক শক্তি ব্যবহার করতে হয়। ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোর ক্ষমতা হারানোর পর কিউবা ইতিমধ্যেই গভীর অর্থনৈতিক ও জ্বালানি সংকটে ভুগছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের  কিউবা দখলের মন্তব্যে নড়েচড়ে বসেছে সেই দেশ। নিজের সামরিক শক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি এই বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছি। আমি বলেছিলাম আপনাদের এটা কখনো ব্যবহার করতে হবে না, কিন্তু কখনো কখনো করতে হয়।   এরপর কিউবার পালা।”  

আরও পড়ুন: বলেন্দ্র ক্ষমতায় আসতেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি

ট্রাম্প কিউবার পরিস্থিতিকে ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ সম্ভাবনা হিসেবে বর্ণনা করেছেন, তবে সতর্ক করে দিয়েছেন যে এমনটা নাও ঘটতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দ্বীপটি নিয়ে ‘যেকোনো কিছু’ করার ক্ষমতা  তাঁর আছে এবং তিনি এটিকে ‘মুক্ত’ বা ‘দখল’  করতে চান। জানিয়ে রাখা ভালো, ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ফলে  কিউবার তেল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। ভেনিজুয়েলা দীর্ঘদিন ধরে কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ ছিল। এই বিঘ্নের কারণে বিদ্যুৎ বিভ্রাট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে ।  যার ফলে অনেকেই মনে করছেন কিউবার সরকার পতন শুধু সময়ের অপেক্ষা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তা এবং কিউবার শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।  আমেরিকার প্রধান উদ্দেশ্য হলো কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলকে পদ থেকে অপসারণ করা। দিয়াজ-কানেলও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, কারণ হাভানা বর্তমানে সরাসরি সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করছে। 

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা