বলেন্দ্র ক্ষমতায় আসতেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। তাঁর দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার ভোরে নিজের বাড়ি থেকে ওলিকে তুলে নিয়ে  যায় পুলিশ।  গ্রেফতার করা হয়েছে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও।  জেন জি বিক্ষোভের সময় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেই সময়ে ওলির বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছিল।  বিক্ষোভের সময়  অনিচ্ছাকৃত হত্যা মামলায় কেপি শর্মাকে  গ্রেফতার করা হয়েছে। 

নেপাল পুলিশ ভক্তপুরের গুন্দুতে অবস্থিত  তাঁর বাসভবন থেকে ওলিকে হেফাজতে নেয়। কাঠমান্ডু  ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপি-কে   জানিয়েছেন,  “আজ সকালে তাঁদের  গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া এগিয়ে চলবে।” ওলি  গ্রেফতারের কয়েক মিনিটের মধ্যেই নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, “প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতিই” এবং “আইনের ঊর্ধ্বে কেউ নন”। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং  প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে হেফাজতে নিয়েছি। এটি কারও বিরুদ্ধে কোনো প্রতিশোধ নয়; এটি কেবল ন্যায়বিচারের সূচনা মাত্র। আমি বিশ্বাস করি, এখন দেশটি এক নতুন দিশা পাবে।” 

প্রসঙ্গত, ২০২৫ সালে তরুণ প্রজন্মের (জেন জি) বিক্ষোভের জেরে নেপালে ওলির সরকারের পতন হয়েছিল।  কিছুদিন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুশীলা কার্কি। তার পর ভোট হয় ৫ মার্চ। বলেন্দ্রের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি আসনের মধ্যে ১২৫টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে। তিনি নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।  বিক্ষোভের জেরে নেপালে গত বছর  ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।  তাঁদের মধ্যে ১৯ জন ছিলেন তরুণ।  তারপর ওলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেই শুরু হয় তদন্ত। যার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি