বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে পাচারের আগেই ২৪৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ-সহ পুলিশের হাতে ধরা পড়লেন এক সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় তাঁকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককেও। মঙ্গলবার গভীর রাতে চাপড়া থানার পুলিশ তাঁদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম শাহাবাজ মণ্ডল। তিনি চাপড়া থানাতেই কর্মরত ছিলেন। অপর ধৃত টোটোচালক নেপাল দাস। দু’জনেরই বাড়ি চাপড়ার ভাতগাছি এলাকায়। পুলিশের দাবি, মঙ্গলবার রাতে চাপড়া-হৃদয়পুর রাজ্য সড়ক ধরে একটি টোটোতে চেপে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিলেন শাহাবাজ। সেই সময় তাঁদের গতিবিধি নিয়ে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে। এরপর পাথুরিয়া এলাকায় টোটোটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় টোটো থেকে উদ্ধার হয় মোট ২৪৮ বোতল কাশির সিরাপ। পুলিশের অভিযোগ, ওই সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এই পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

ঘটনার পর কাশির সিরাপের বোতলগুলির পাশাপাশি ব্যবহৃত টোটোটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শাহাবাজ ও নেপালকে গ্রেফতার করে চাপড়া থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আজ বুধবার ধৃত দু’জনকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। কী ভাবে ওই কাশির সিরাপ তাঁদের হাতে এল এবং সীমান্তের ওপারে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল কি না, তদন্তে সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ।

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…