জেন-জি বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপাল গত দু’বছরের মধ্যে তরুণ ও ছাত্রদের বিক্ষোভের মুখে পতন ঘটেছে তিন সরকারের। কূটনৈতিক পর্যবেক্ষকরা মজা করে বলছেন, ‘এশিয়ায় ক্ষমতার পালাবদলের বিশেষ প্রতিযোগিতা শুরু হয়েছে। বলা ভাল সরকার বদলের এশিয়া কাপ’। মজার ছলে বললেও তাঁদের কথা হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা এবার ছাত্র-জনতা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পূর্ব তৈমুর। রাজধানী দিলির রাস্তায় নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সাংসদদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ এখন অগ্নিগর্ভের চেহারা নিয়েছে।’  র পরিস্থিতিতে ।

২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর এখনও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গরিব দেশ। তেলনির্ভর অর্থনীতির দেশটিতে বেকারত্ব, অপুষ্টি ও বৈষম্য প্রকট হয়ে উঠছে ক্রমশ। সাধারণ মানুষের কাজ নেই, হাতে অর্থ নেই। অথচ তার মধ্যেই সাংসদদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ছেন তরুণ ও ছাত্ররা। গতকাল সোমবারই (১৫ সেপ্টেম্বর) ৬৫ জন সাংসদের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। মঙ্গলবারও টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিলি। জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের দিকে ছোঁড়া হয় ইট-পাথর। বিক্ষোভকারীদের হাতে ব্যানারে লেখা ছিল, ‘চোরদের থামাও।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।

জেন জি আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ৩৪ বছর বয়সী ডমিঙ্গোস দে আন্দ্রাদে হুমকি দিয়েছেন, ‘সরকারের তরফে প্রকাশ্যে সাংসদদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিলের কথা যতদিন না ঘোষণা করা হবে, ততদিন রাজপথ ছেড়ে যাব না।’ আন্দোলনকারীদের হিংসার পথ ছাড়ার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট হোসে রামোস-হোরতা। খানিকটা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘সরকার বা সংসদ ভুল করলে তার বিরুদ্ধে প্রতিবাদ নাগরিকদের অধিকার। তবে সহিংসতা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!