চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লজ্জাজনক ঘটনা! প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোনকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি সে দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশে কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনকে ডিম ছুঁড়ে মারলেন উত্তেজিত জনতা। পুলিশ এই তথ্য জানিয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনাটি ঘটে। এই আদিয়ালা জেলেই বন্দি রয়েছে তাঁর ভাই।

সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা গিয়েছে ইমরান ভগিনী আলেমা খানকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এর কিছুক্ষণ পরেই খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা ডিম ছোঁড়ার অভিযোগে অভিযুক্ত দুই মহিলাকে ধরে ফেলে এবং তাদের পুলিশের হাতে তুলে দেয়।

রালওয়ালপিন্ডি পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে গ্রেফতার হওয়া দুই মহিলা হলেন পিটিআই সমর্থক। তারা তাদের অপূর্ণ দাবির প্রতিবাদে সকল সরকারি কর্মচারী মহাজোটের অন্যান্য সদস্যদের সঙ্গে রাওয়ালপিন্ডিতে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা আলেমাকে বারবার কিছু জিজ্ঞাসা করছিলেন, কিন্তু ইমরান ভগিনী সেসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। তাতেই চটে যান দুই মহিলা। দুজনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং আদিয়ালা চেকপয়েন্টে পাঠানো হয়েছে।

সকল সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে বর্ণিত করেছে এবং অভিযোগ করেছে যে পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে আটকে রাখা মহিলাদের গাড়িতে করে পালাতে সহায়তা করেছে। এমনকি এরকমও শোনা যাচ্ছে আলেমা খানের টক শো’তে এই মহিলাকে ইচ্ছাকৃতভাবে অডিয়েন্স করে পাঠান হয়েছিল।

বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল প্রধান আখতার মেঙ্গাল বলেন, “শত্রুতার মধ্যেও একজন নারী মর্যাদার দাবিদার। নারীদের লক্ষ্যবস্তু করা রাজনীতির সবচেয়ে নীচু রূপ। এই সস্তা বিষয়ের কঠোরতম ভাষায় নিন্দা করা উচিত।” এই ঘটনার নিন্দা জানিয়ে, ফেডারেল উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, “রাজনীতিকে সহিংসতা বা ঘৃণার নয়, ধারণার প্রতিযোগিতা হিসেবেই থাকতে হবে। আমাদের সকলের উচিত এটিকে সুস্থ ও সম্মানজনক রাখার জন্য কাজ করা।” পিএমএল-এন নেতা খাজা সাদ রফিক এই ঘটনাকে “লজ্জাজনক, জঘন্য এবং অশালীন” বলে নিন্দা করেছেন।

ইমরান খান একাধিক অভিযোগে দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।  একই মামলায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে স্ত্রী বুশরা বিবিকে। আল কাদির ট্রাস্টে ১৬ হাজার কোটি টাকার দুর্নীতি করে সপত্নী ইমরান দোষী সাব্যস্ত হন। দাদা ইমরানের সঙ্গে প্রায়ই দেখা করতে যান বোন। কিছুদিন আগে আলেমা খানের ছেলে অ্যাথলিট শাহরেজ খানকে ২০২৩ সালে দাঙ্গায় মদত দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ