জরুরি আইনের জের! হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা মাস্কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার বিধি নিষেধ এবং করোনা টিকার বিরোধিতা করে যে বিক্ষোভ চলছে সমগ্র কানাডা জুড়ে তাতে কার্যত উত্তাল জাস্টিন ট্রুডোর দেশ। বিক্ষোভকারীদের লাগাতার আন্দোলনে এবং ট্রাকচালকদের রাস্তায় নেমে বিক্ষোভের জেরে রীতিমতো অচলাবস্থা তৈরি হয়েছে কানাডায়। তার জেরে সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেশজুড়ে জরুরি আইন প্রয়োগ করার কথা ঘোষণা করেছেন। আর মূলত সেই কারণেই এবার কানাডার প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করতে মাঠে নামলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। এদিন তিনি টুইটারে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে একটি টুইট করেছেন বলে জানা গিয়েছে। 

এদিন টুইটারে ইলন মাস্ক কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা করে কানাডার বিক্ষোভকারী ট্রাকচালকদের সমর্থন করেছেন। বুধবার রাতে তিনি এই বিতর্কিত টুইটটি করেন। কিন্তু টুইটটি তিনি বেশীক্ষণ রাখেননি। বৃহস্পতিবার সকালের মধ্যেই তিনি ওই টুইটটি সরিয়ে নেন। 

উল্লেখ্য, ইলন মাস্কের টুইটারে প্রায় ৭৪ মিলিয়ন ফলোয়ার। তাই জাস্টিন ট্রুডোকে নিয়ে করা টুইটটি মাস্ক সরিয়ে ফেলার আগেই সেটি ভাইরাল হয়ে যায়। মাস্কের এই ধরণের টুইটের তীব্র নিন্দা করেছেন কানাডা মন্ত্রীসভার একাধিক সদস্য। এমনকি আমেরিকান জুইস কমিটি মাস্ককে এমন বিতর্কিত টুইট করার জন্য প্রকাশ্যে কানাডার প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে। তবে এই বিষয়ে ট্রুডো কিংবা মাস্ক কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।  

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল