টেসলার সিইও পদ ছাড়ছেন না ইলন মাস্ক, জানিয়ে দিলেন সিদ্ধান্তের কথা

টেসলার সিইও পদ থেকে তিনি ইস্তফা দেবেন না বলে মঙ্গলবার জানিয়ে দিলেন ইলন মাস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেসলার সিও পদ থেকে ইলন মাস্ক পদত্যাগ করবেন বলে আগেই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা ওড়ালেন টুইটার কর্তা। টেসলার সিইও পদ থেকে তিনি ইস্তফা দেবেন না বলে মঙ্গলবার জানিয়ে দিলেন ইলন মাস্ক। ওইদিন কোম্পানির শেয়ারহোল্ডারদের বার্ষিক বৈঠকে মাস্ক আরও বলেন, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি বিজ্ঞাপন দেওয়া শুরু করবে।

মঙ্গলবারের বৈঠকে টেসলার এক শেয়ারহোল্ডার মাস্ককে সিইও পদ থেকে পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করেন। তার জবাবে মাস্ক জানিয়ে দেন তিনি পদত্যাগ করছেন না। সেই বৈঠকে অন্য একজন শেয়ারহোল্ডার টেসলার বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে বলেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে মাস্ক জানান তিনি এই বিষয়ে রাজি আছেন। টেক্সাসের অস্টিনের কাছে টেসলার কারখানায় সেই বৈঠকে মাস্ক বলেন, ‘আমরা একটি ছোট করে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করব এবং এটি কীভাবে যায় তা দেখব।’

উল্লেখ্য প্রতিযোগী বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মতো বিপুল অর্থে বিজ্ঞাপন দেওয়ার পথে পা বাড়াননি ইলন মাস্কের টেসলা। বিনামূল্যে প্রচারের জন্য মাস্কের ক্ষমতার উপর অনেক বেশি নির্ভর করে টেসলা। টুইটারে তাঁর ১৪০ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ