Omicron: জারি হচ্ছে লকডাউন, ফিকে হবে বড়দিন

ভাইরাসের শৃ্ঙ্খল ভাঙতে এই পদক্ষেপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রন। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় গোষ্ঠীভুক্ত দেশের শীর্ষ নেতারা  একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডসে সোমবার থেকে জারি হচ্ছে লকডাউন।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে পানশালা এবং নাইটক্লাব ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একজায়গায় ১০জনের বেশি জড়ো হওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বড়দিনের আগে আপাতত নতুন কোনও পদক্ষেপ করা হবে না। তবে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড কড়া পদক্ষেপ করেছে। সামাজিক দূরত্ববিধি, মাস্কের ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। সুইডেন সরকারিভাবে জানিয়ে দিয়েছে, পানশালা, ক্যাফেটোরিয়া, রেস্তোরাঁয় ভিড় করা যাবে না। আসন যত, ততজনই ঢুকতে পারবে। সরকারি এবং বেসরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।  

কড়া পদক্ষেপ করছে পর্তুগাল।  ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পানশালা এবং নাইটক্লাব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চলবে না বড় ধরনের কোনও জমায়েত। এক জায়গায় একসঙ্গে ১০ জনের বেশি জড়ো হতে পারবে না বলে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

কড়া পদক্ষেপের পথে কিমের দেশ উত্তর কোরিয়া। জমায়েতের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রেস্টুরেন্ট খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনও রেস্তোরাঁ খোলা থাকলে প্রয়োজনে সেই রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হবে।

কড়া পদক্ষেপ করছে সিঙ্গাপুরও।

২৩ ডিসেম্বর থেকে আগামী বছরের নয় জানুয়ারি পর্যন্ত বিমানের টিকি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভাইরাসের শৃ্ঙ্খল ভাঙতে এই পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর