দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছরের জেলের সাজা শোনাল পাক-আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় ঘোষণা দিলেন দেশটির এক আদালত। আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবি দুজনেই দোষী সাব্যস্ত হয়েছেন। এই মামলার রায়ে ইমরান খানের ১৪ বছরের জেল এবং বুশরা বিবির ৭ বছরের কারাদন্ড দিল পাক-আদালত। সেইসঙ্গে তাদের মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে।

শাস্তিস্বরুপ ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লক্ষ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে না পারলে ইমরান খানকে আরও ৬ মাসের জেল এবং বুশরা বিবিকে ৩ মাসের জেল ভোগ করতে হবে বলে জানিয়েছে পাক-আদালত। 

বর্তমানে জেলে রয়েছেন ইমরান খান। এখনও পর্যন্ত রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে মুক্তি পাননি। তবে লাহোর কোর্ট থেকে জামিন মঞ্জুর হয়েছিল ইমরান খানের।

আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ১৬৪৫ কোটি হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে। পাক তদন্তকারী সংস্থা ‘ন্যাব’ এই মামলার তদন্তের দায়িত্ব ছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের পয়লা মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপরেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছিল। অবশ্য তাঁর এই গ্রেপ্তারিকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছিল পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক