বড়দিনেই ক্রিসমাস ট্রিতে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু বাবা ও দুই ছেলের

উৎসবের দিন এমন একটি মমান্তিক ঘটনা ঘটে যাওয়ায় কার্যত শোকস্তব্ধ পেনসিলভানিয়ার ওই এলাকা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ ডিসেম্বর বাড়িতেই চলছিল বড়দিন পালন। বাড়িতেই ক্রিসমাস ট্রি সাজিয়ে, আলো জ্বালিয়ে, কেক এবং আরও নানা সুস্বাদু খাবারের পদ বানিয়ে কচিকাচাদের সঙ্গে আনন্দে গা ভাসিয়েছিলেন বাড়ির বড়রাও। কিন্তু একটু অসাবধান হতেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা এবং মুহূর্তে উৎসবের আনন্দে উঠল কান্নার রোল। বাড়ির মধ্যে সাজানো ওই ক্রিসমাস ট্রিতেই কোনওভাবে লেগে যায় আগুন। শুকনো গাছে আগুন ছড়িয়ে পড়তেও খুব বেশী সময় লাগেনি। পাশেই রাখা ছিল মোমবাতি। প্রথমে বিষয়টির ওপর নজর পড়েনি কারোর। সকলের চোখের আড়ালেই ধীরে ধীরে গোটা বাড়িটাকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। আর সেই আগুনেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তি এবং তাঁর দুই ছেলের।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার। জানা যাচ্ছে, পেনসিলভানিয়ার বাকস কাউন্টি নামের একটি শহরে বড়দিনের দিন সকালেই এই দুর্ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে ওই বাড়ির মালিক এরিক কিং এবং তার দুই ছেলে ১১ বছর বয়সী লিয়াম ও ৮ বছর বয়সী প্যাট্রিকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে তাঁদের পোষা কুকুরটিও। তবে এই ঘটনায় ওই বাড়িতে থাকা বেশ কয়েকজন সদস্য অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে।     

উৎসবের দিন এমন একটি মমান্তিক ঘটনা ঘটে যাওয়ায় কার্যত শোকস্তব্ধ পেনসিলভানিয়ার ওই এলাকা। এরিকের প্রতিবেশীদের দাবি, দুর্ঘটনাগ্রস্থ ওই পরিবারের সকল সদস্যরাই খুবই হাসি খুশি এবং প্রাণোচ্ছল। তাঁদের এমন ভয়ঙ্কর পরিণতি হওয়ায় রীতিমতো হতবাক সকলে। 

অন্যদিকে পুলিশও ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।  তবে ঠিক কি ভাবে ওই গাছে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে গাছে লাগানো আলোয় কোনওভাবে সর্ট সার্কিট হয়ে যায়। আর তাতেই আগুন ধরে যায় ওই গাছে। তবে এই বিওস্যে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর