সুদানে সেনা বনাম আধা সেনার লড়াইয়ে নিহত ৯ শিশু-সহ ৪১৩

ক্ষমতা নিয়ে গত শনিবার থেকেই সুদানে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘রাজায়-রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়।’ সুদানেও কার্যত তেমনই ঘটছে। সেনা বনাম আধা সেনার লড়াইয়ে শুক্রবার বিকেল পর্যন্ত মোট ৪১৩ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ৯ শিশুও রয়েছে। নিহতদের সিংহভাগই বেসামরিক নাগরিক। সংঘর্ষে গুরুতর জখম হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ। ঈদ উল ফিতর উপলক্ষে যুযুধান দুই পক্ষই ৭২ ঘন্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।

ক্ষমতা নিয়ে গত শনিবার থেকেই সুদানে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী। রাজধানী খার্তুম কার্যত যুদ্ধক্ষেত্রে পরিনথ হয়েছে। মুহুর্মুহু গুলি আর বিস্ফোরণের শব্দে কান পাতাই দায় হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে খার্তুম ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। বহু দেশের নাগরিকরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানিয়েছেন, ‘সেনা বনাম আধা সেনার লড়াইয়ৈ এখনও পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯ শিশু রয়েছে। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ৩ হাজার ৫৫১ জন। আহতদের মধ্যে ৫০টি শিশু রয়েছে।’ বেসামরিক লোকের প্রাণহানি রুখতে অবিলম্বে লড়াই বন্ধের জন্য যুযুধান দুই পক্ষের কাছে আর্জি জানিয়েছেন তিনি। এদিন সকালেই ঈদ উপলক্ষে ৭২ ঘন্টার জন্য অস্ত্রবিরতির কথা ঘোষণা করেছে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স।  সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহানও এক ভিডিও বার্তায় সংঘর্ষে নিহত ও আহতদের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত