রাশিয়ায় প্রাকৃতিক গ্যাসের টার্মিনাসে আচমকা আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি : রাশিয়ায় বাল্টিক সমুদ্রবন্দর এলাকায় প্রাকৃতিক গ্যাসের টার্মিনালে আচমকা আগুন লাগে। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আশেপাশের লোকজনকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, যে প্রাকৃতিক গ্যাসের টার্মিনাসে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেটি সেন্ট পিটার্সবার্গের ১১০ কিলোমিটার পশ্চিমে এস্তোনিয়া সীমান্তের কাছে অবস্থিত। রাশিয়ার সবচেয়ে বড় গ্যাস উত্তোলনকারী সংস্থা নোভাতেক এটি পরিচালনা করে। আগুন লাগার খবর আসতেই সতর্ক হয়ে যায় স্থানীয় প্রশাসন। লেনিনগ্রাদ ওরাস্তের গভর্নর আলেকজেন্দর দ্রোজদেনকো জানান, সমুদ্রবন্দরের আশেপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

তবে কী কারণে এই আগুন লেগেছে, সেবিষয়ে কিছু জানা যায়নি। দমকলবাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানা গিয়েছে, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তার খুব কাছেই তিনটি গ্যাসভর্তি ট্যাঙ্কার রাখা ছিল। কিন্তু দমকলবাহিনী তৎপরতায় সেই সব ট্যাঙ্কারে আগুন লাগেনি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগুন লাগার আগে ওই এলাকায় দুটি ড্রোনকে আকাশে উড়তে দেখা গিয়েছিল। তবে কী কারণে ওই ড্রোনগুলি আকাশে উড়ছিল, সেই বিষয়টি স্পষ্ট নয়।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা