চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জিন থেরাপিতে শুনতে পাচ্ছে প্রতিবন্দ্বী পাঁচ শিশু, উঠে এল গবেষণায়

নিজস্ব প্রতিনিধি : জিন থেরাপির মাধ্যমে শুনতে পাচ্ছে জন্মগত শ্রবণ প্রতিবন্দ্বী পাঁচ শিশু। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ওয়েবসাইটে এই গবেষণাই প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, জিন থেরাপির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধতাগুলিকে কাটানো যাবে। বিজ্ঞানীদের মতে, অন্যান্য সমস্যার চিকিৎসাতেও এই থেরাপি ব্যবহার করা যাবে।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের আওতাধীন ম্যাসাচুসেটস আই অ্যান্ড ইয়ার হাসপাতাল ও ফুদান বিশ্ববিদ্যালয়ের আই অ্যান্ড ইএনটি হাসপাতালের যৌথ উদ্যোগে এই গবেষণা চলেছে। জানা গিয়েছে, এক থেকে ছয় বছর বয়সি শিশুদের পরীক্ষামূলকভাবে জিন থেরাপি দেওয়া হয়েছিল। ওই ছয় জন শিশুর ওটিওএফ জিনে মিউটেশন হওয়ার কারণে তাঁদের শোনার ক্ষমতা ছিল না। কান থেকে মস্তিষ্কে সংকেত পাঠানোর ক্ষেত্রে বিবেচিত একটি প্রোটিন ওটিএফ জিন থেকে উৎপন্ন হয়। গবেষকদের মতে, জিন থেরাপির মধ্য দিয়ে শিশুদের জিন মিউটেশন সংশোধন করা হয়েছে।

জানা গিয়েছে, জিন থেরাপি দেওয়ার পর ছয় জন শিশুর মধ্যে পাঁচ জন শিশুর শ্রবণশক্তির অনেকটাই উন্নতি হয়েছে। ছয় জনের মধ্যে যে শিশুটির বয়স এক বছর, সেই শিশুটির শরীরে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। তবে বয়স কম হওয়ার কারণে ওই শিশুটিকে নিয়ে বিশেষ পরীক্ষা নিরিক্ষা করা যায়নি। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৬ সপ্তাহ ধরে শিশুটির ওপর এই থেরাপি করা হয়েছে। এই থেরাপির মাধ্যমেই আশাপ্রদ ফল মিলেছে। তবে এই পরীক্ষা চালানোর মধ্যে একটি সমস্যাও ধরা পড়েছে। যে জিনটি নিয়ে সমস্যা সেই ওটিওএফ জিনটির আকার এতটাই বড় যে ভাইরাসের পক্ষে এটিকে ধরে রাখাটা কঠিন। গবেষকরা জিনটিকে দুই ভাগে ভাগ করে আলাদা দুটি ভাইরাসের মিশ্রন তৈরি করে তা কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় কাজ করছে কিনা, তা জানতে চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ