চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সহ্য হয় না এই পাশবিকতা, বন্ধ করুন যুদ্ধ: পুতিনকে পেলে

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন পেলে(Pele)। অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে (Putin) তিনি আর্জি জানিয়েছেন। পেলে বলেছেন, এই আগ্রাসন অযৌক্তিক। ইতিহাস বলছে,যুদ্ধ থেকে কোনও দেশই লাভবান হয়নি। উল্টে ক্ষতি হয়েছে। নিরীহ মানুষ বেঘোরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচ শুরু হওয়ার আগে পেলে রুশ প্রেসিডেন্ট পুতিনকে (Putin)এই আর্জি জানিয়েছেন।

ফুটবলের জাদুকর বলেছেন,’বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচ দেখার জন্য আমায় আমন্ত্রণ করা হয়েছে। এই আমন্ত্রণ আমার কাছে অত্যন্ত সম্মানের। এই আমন্ত্রণ আমায় সুযোগ করে দিয়েছে রুশ-ইউক্রেন সংঘাত নিয়ে আমার নিজের দৃষ্টিভঙ্গী ও মতামত বন্ধ করার। রুশ প্রেসিডেন্ট পুতিনের (Putin)কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, দয়া করে এই আগ্রাসন বন্ধ করুন। এই আগ্রাসন কোনও যুক্তিতেই ন্যায় বা ন্যায্য বলে প্রমাণ করা যাবে না। এই আগ্রাসন কার্যত একটি উর্বর মস্তিষ্ক প্রসূত, যা থেকে শুধুমাত্র যন্ত্রণা, ভয়-ভীতি এবং ক্ষোভ তৈরি করে।’

এই প্রসঙ্গে পেলে (Pele)রুশ প্রেসিডেন্ট পুতিনের (Putin)সঙ্গে তাঁর সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করেন। পুতিনের সঙ্গে পেলের শেষবার দেখা হয়েছিল ২০১৭ সালে। সেই সাক্ষাতের কথা তুল ধরে পেলে বলেন, ’আমাদের মধ্যে যখন দেখা হয়েছিল, আমরা একে অন্যের হাত দীর্ঘক্ষণ ধরে ছিলাম। আমাদের মুখ হাসিতে ভরে উঠেছিল। কিন্তু কোনওদিন কল্পনা করতে পারিনি, অদূর ভবিষ্যতে আমাদের মধ্যে তৈরি হবে বিভেদের দেওয়াল, যা তৈরি করে দেবে দূরত্ব। ’

আরও পড়ুন ইউক্রেনকে অত্যাধুনিক রকেট ‘উপহার’ বাইডেনের

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ