গ্রেফতার ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো, ঠাঁই হল জেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: আটক করা হয়েছে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারোকে। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর সুপ্রিম কোর্ট অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনে দোষী সাব্যস্ত করে তাঁকে। সেই রায়ের দুই মাস পর শনিবার ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে হেফাজতে নেওয়া হয়। তাঁকে ব্রাসিলিয়ার পুলিশ সদর দপ্তরে স্থানান্তরিত করা হয়েছে।

গত সেপ্টেম্বরে বোলসোনারোকে ব্যর্থ রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার জন্য ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে, তার মুখপাত্র ফ্যাবিও ওয়াজনগার্টেন বলেছেন যে শনিবারের আটক সেই সাজা কার্যকর করার সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল। শনিবার ব্রাসিলিয়ার নিজ বাসভবন থেকে পুলিশ তাকে  গ্রেফতার করেছে।

আগেই বলসোনারোর বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই নির্দেশ কার্যকর করা হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশে। ৭০ বছর বয়সী রাজনীতিবিদ আগস্ট মাস থেকে গৃহবন্দী বলসোনারোকে সপ্তাহান্তে আটকে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী।তার আইনজীবী সেলসো ভিলার্ডি বলেছেন, “তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু কেন তা আমি জানি না।”

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিল শাসনকারী প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বিচার চলছিল। আগস্টে, তার উপর আরোপিত বিধিনিষেধ লঙ্ঘনের জন্য তাকে গৃহবন্দী করা হয়েছিল। সেপ্টেম্বরে, তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণ থেকে বিরত রাখতে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। এখানেই শেষ নয় সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে বলসোনারোর বিরুদ্ধে। অভিযোগ তিনি সশস্ত্র অপরাধী সংগঠনের সাহায্য নিয়ে ব্রাজিলের গণতন্ত্রকে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!