FRANCE: জেহাদে মদত ইমামের, ফের এক মসজিদ বন্ধ করল প্রশাসন

মসজিদ কর্তৃপক্ষকে ইমামের বক্তব্য নিয়ে জবাব দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি জঙ্গিদের ‘জেহাদ রক্ষা’ নিয়ে ইমামের ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে ফ্রান্সের উত্তরাঞ্চলের বেউভাইস শহরের একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। কঠোর পদক্ষেপের হাত থেকে বাঁচতে বিতর্কিত মন্তব্যকারী ইমামের সঙ্গে দুরত্ব তৈরির কথাও জানিয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। যদিও তাতে লাভ হয়নি। 

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গত বছর খানেক ধরে ইসলামি কট্টরপন্থাকে নিয়ন্ত্রণে আনতে মসজিদগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে শুরু করেছে ইমান্যুয়েল ম্যাক্রোঁর সরকার। চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে দেশের বিভিন্ন প্রান্তের ২১টি মসজিদ বন্ধ করে দিয়েছিল ফ্রান্স সরকার। আর সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বেউভাইস শহরের মসজিদের ইমাম। জেহাদ রক্ষায় ইসলামি জঙ্গিদের মদত জোগানো উচিত বলে মন্তব্য করেছিলেন।’

ইমামের ওই মন্তব্য ভালভাবে নেয়নি ফরাসি সরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছিলেন, বেউভাইস শহরের মসজিদের ইমাম তাঁর বক্তব্যে ‘খ্রিস্টান, সমকামী ও ইহুদিদের’ বিরুদ্ধে যে উস্কানিমূলক মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মসজিদ কর্তৃপক্ষকে ইমামের বক্তব্য নিয়ে জবাব দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। জবাব দিতে গিয়ে মসজিদ কর্তৃপক্ষের আইনজীবী দাবি করেন, ‘সংশ্লিষ্ট ইমাম যা বলেছেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। ওই বিতর্কিত মন্তব্যের পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’ কিন্তু ওই জবাবে সন্তুষ্ট হয়নি স্থানীয় প্রশাসন।  

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর