ফ্রান্সে একদিনে করোনায় আক্রান্ত লক্ষাধিক, সোমবার জরুরি বৈঠকে প্রেসিডেন্ট

দেশের ৭৬ দশমিক ৫০ শতাংশ নাগরিককে করোনা টিকার সম্পূর্ণ ডোজ দেওয়া সত্বেও যেভাবে মারণ ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রন কাঁটার মাঝেই ক্রমশ উদ্বেগ বাড়ছে। ফ্রান্সে ফের বেনজির তাণ্ডব চালাতে শুরু করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক। এ নিয়ে টানা তিনদিন করোনা সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই নড়েচড়ে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে আগামিকাল সোমবারই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘এএফপি’ জানিয়েছে, ‘বেশ কয়েক মাস করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চলতি মাসের প্রথম সপ্তাহেই সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী হতে শুরু করে। গত ৪ ডিসেম্বর একদিনে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। তার পর থেকে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। শুক্রবার মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৯৪ হাজার ১২৪ জন। আর মৃ্ত্যুর মিছিলে ঢলে পড়েছিলেন ১৬৭ জন। শনিবার বড়দিনে দৈনিক সংক্রমিতের সংখ্যা লাখের গণ্ডি ছাড়িয়ে যান। একদিনে নতুন করে আক্রান্ত হন এক লাখ চার হাজার ৬১১ জন। সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যুর হার আগের দিনের চেয়ে হ্রাস পায়। প্রাণ হারান ৮৪ জন। এ নিয়ে ইউরোপের দেশটিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ৯০ লক্ষ ৮৮ হাজার ৩৭১ জন। আর করোনার বলি হয়েছেন এক লাক ২২ হাজার ৫৪৬ জন।’

বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘দেশের ৭৬ দশমিক ৫০ শতাংশ নাগরিককে করোনা টিকার সম্পূর্ণ ডোজ দেওয়া সত্বেও যেভাবে মারণ ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। দেশের বেশ কিছু অঞ্চলে ফের কোভিড বিধির কড়াকড়ি করা হয়েছে। বুস্টার ডোজ যাঁরা নিয়েছেন তাঁদের বিশেষ পাস দেওয়া হয়েছে। ক্যাফে, রেস্তোরাঁ ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ওই পাস দেখাতে হচ্ছে। সংক্রমণকে রুখতে ফের দেশজুড়ে লকডাউন জারি হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামিকাল সোমবার মন্ত্রিসভার সদস্য ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর