ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে সমকামী গ্যাব্রিয়েল আত্তাল

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রধানমন্ত্রী  হলেন গ্যাব্রিয়েল আটাল । ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার  শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। গ্যাব্রিয়েল আত্তাল হলেন ফ্রান্সের সর্বকনিষ্ঠ ও  প্রথম সমকামী সরকার প্রধানমন্ত্রী।  দুই বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর সোমবার রাতে ৬২ বছর বয়সী এলিজাবেথ বোর্নের  ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ।

ম্যাক্রোঁর রেনেসাঁ পার্টির নেতা সিলভাইন মাইলার্ড গ্যাব্রিয়েল আটালকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেন,’ আমি নিশ্চিত আপনি আমাদের দেশের প্রকল্পগুলি  পরিচালনা করতে সক্ষম । আপনাকে  জানাই অভিনন্দন।‘  জানা গিয়েছে, গ্যাব্রিয়েল আত্তাল ইমানুয়েল ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী। তিনি কোভিড মহামারীর সময় সরকারের মুখপাত্র ছিলেন।

সাম্প্রতিক জনমত সমীক্ষা অনুসারে, গ্যাব্রিয়েল দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে একজন। তিনি অল্প বয়সেই বেশ ফ্রান্সে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। ফ্রান্সের এমপি প্যাট্রিক ভিগনাল বলেন, “গ্যাব্রিয়েল আত্তাল কিছুটা ২০১৭ সালের ম্যাক্রোঁর মতো। কারণ ফরাসি রাষ্ট্রপতি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন তিনি  ছিলেন সর্বকনিষ্ঠ।

ইমানুয়েল ম্যাক্রোঁ ২০২২ সালে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথকে নিযুক্ত হন। তবে ৮ই জানুয়ারি আচমকাই তিনি পদত্যাগ করেন। উল্লেখ্য, এই বছরের মাঝামাঝি ইউরোপিয়ান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আটাল ।

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন