‘জেন জি’ বিক্ষোভের জেরে ফের উত্তপ্ত নেপাল! জারি কারফিউ

ফের উত্তপ্ত নেপাল! আবারও নতুন করে বিক্ষোভ শুরু করল নেপালের জেন-জি। যার জেরে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত ধরনের জমায়েত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত নেপাল! আবারও নতুন করে বিক্ষোভ শুরু করল নেপালের জেন-জি। যার জেরে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত ধরনের জমায়েত। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালের একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল নেপালের তরুণ প্রজন্ম। পুড়িয়ে দেওয়া হয়েছিল সংসদ ভবন। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উৎখাতের দাবিতে জেন জি নেতৃত্বাধীন এই আন্দোলন শুরু হয়েছিল। যা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর সেনার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় নেপালে। জনতার বিচারে অন্তর্বর্তী সরকার গঠন হয়। যার প্রধানমন্ত্রী হন দেশটির প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি।

তবে এই ঘটনা এখনও ভুলতে পারেনি নেপালবাসী। তার মধ্যে আবারও নেপালে শুরু হল জেনজি আন্দোলন। জানা গিয়েছে, সেপ্টেম্বরের আন্দোলনে উৎখাত হওয়া প্রাক্তন শাসক দলের অনুগতদের সঙ্গে তরুণ বিক্ষোভকারীদের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। যার ফলে নেপালের কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে। দেশটির বারা জেলায় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেখানে জেনারেল জেড সদস্যরা ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধান মন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল-ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে যে, শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্যে বৃহস্পতিবার রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আসলে বুধবার (১৯ নভেম্বর) বারা জেলার সিমারা এলাকায় সিপিএন-ইউএমএল কর্মী এবং তরুণ বিক্ষোভকারী উভয়ই সমাবেশ করেছিল। তখনই পরিস্থিতির অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যেই উভয় দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার মধ্যে কয়েকটি বিমানবন্দরের কাছে ছিল। সেই কারণেই তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারফিউ জারি করে। তবে নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়ে দিয়েছেন যে, এখন পরিস্থিতি স্বাভাবিক। কেউ গুরুতর আহত হয়নি। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তিনি সকলকে অবাঞ্ছিত রাজনৈতিক উস্কানি থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। এবং ২০২৬ সালের ৫ মার্চ নির্ধারিত নির্বাচনের আগে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

বুধবার রাতে একটি বিবৃতিতে কার্কি বলেছেন, “আমি স্বরাষ্ট্র প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলিকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ সংযম এবং প্রস্তুতির সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছি।” পাশাপাশি তিনি সকল রাজনৈতিক দলের নেতাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন। কার্কি বুধবার ১১০ টিরও বেশি দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকও করেন। সেখানে তিনি বলেন, “আমরা চাই এই দেশটি একটি নতুন প্রজন্মের হাতে থাকুক এবং দূরদর্শী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হোক।” ৮ এবং ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের সংক্ষিপ্ত নিষেধাজ্ঞার প্রতিবাদে ফুঁসে ওঠে দেশটির তরুণ প্রজন্ম। “জেনারেশন জেড” নেতৃত্বাধীন এই বিক্ষোভে কমপক্ষে ৭৬ জন নিহত হন। প্রায় ৩ কোটি মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এরপর সংসদ, আদালত এবং সরকারি অফিস পুড়িয়ে দেওয়া হয়। এবং চারবারের প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী ওলিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর ৭৩ বছর বয়সী সুশিলা কার্কিকে হিমালয় জাতিকে নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল