তৈরি থাকুন, মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্তের স্রোত বইবে: পুতিনকে বাইডেন

জাতিসঙ্ঘের মঞ্চ থেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জাতিসঙ্ঘের সাধারণ সভার মঞ্চ থেকেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার পরামণু হামলার পরিণতি ভয়ঙ্কর হবে বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে মস্কোকে তিনি জবাবি হামলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন – তৈরি থাকুন। মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্তের স্রোত বইবে।

জাতিসঙ্ঘের সাধারণ সভার ভাষণে প্রেসিডেন্ট বাইডেন পুতিনের বক্তব্যের উল্লেখ করে বলেন-রুশ প্রেসিডেন্ট বলেছেন,  ইউক্রেন তৈরি করেছে রাশিয়া। তাই, সেই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বলে কিছু নেই। এই বিশ্ব রাশিয়াকে জানাতে চায়, অন্যান্য স্বাধীন দেশের মতো ইউক্রেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তাই, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা। পাশে সেই সব দেশ যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে আস্থা ও বিশ্বাস রাখে।

পুতিনকে সতর্ক করতে গিয়ে বাইডেন বলেন, আপনি যেই হোন না কেন, আপনি যেখানেই থাকুন না কেন, যে কোনও কিছুর ওপর আপনার বিশ্বাস থাকুক না কেন, আপনার মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্তের স্রোত বইয়ে দেব। তার জন্য আপনি প্রস্তুত থাকুন। আমেরিকা যুদ্ধ চায় না। চায় শান্তি। ওয়াশিংটন চাইছে এই রক্তক্ষয়ী যুদ্ধের অবিলম্বে সমাপ্তি এবং বিনা শর্তে। একটি স্বাধীন দেশ কব্জা করার কোনও অধিকার রাশিয়ার নেই।

রাশিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পুতিনের পরমাণু হামলার হুমকির জবাবে বাইডেন বলেছেন, মস্কো সেই অস্ত্র প্রয়োগ করলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না।বাইডেনের এই হুমকির ফলে পরিস্থিতি যে আরও তপ্ত হল তা বলাই বাহুল্য। কবে এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয় তা দেখার অপেক্ষায় বিশ্ব।

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার দাপট

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু