দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা তরুণীর, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। তবে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী কিনা, সেবিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে কী কারণে ওই তরুণী আত্মহত্যা করলেন, পুলিশ তা তদন্ত করে দেখছে।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর পরিচয় সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আর্ট বিল্ডিংয়ে চার তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায় ওই তরুণীকে। তরুণী চার তলা থেকে ঝাঁপ দিতেই তাঁকে গুরুতর জখম অবস্থাতেই বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়ছে, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে আর্ট বিভাগের স্টুডিও, ক্লাসরুম ও অফিস রয়েছে। আচমকা তরুণীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রায় সকলেই হকচকিয়ে গিয়েছেন। তবে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা, তা স্পষ্ট নয়।

গোটা দুর্ঘটনাটি যখন ঘটে, তখন কাছেই থাকা এক বাসিন্দা জানান, তিনি আচমকাই একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পান। যেখানে মেয়েটি ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়েছে, সেই এলাকাটিকে ঘিরে রাখে পুলিশ। উল্লেখ্য, প্রতি বছর আমেরিকায় আত্মহত্যার সংখ্যা বাড়ছে। ২০২৩ সালে ৫০ হাজারেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আত্মহত্যা করেছেন। এর আগে এক বছরে এত আত্মহত্যার ঘটনা আমেরিকায় হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ