‘নিজের দেশে ফিরে যা’- ব্রিটেনে প্রকাশ্য দিবালোকে তরুণীকে ধর্ষণ করে হুমকি ধর্ষকদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাড়হিম করে দেওয়া ঘটনা ঘটল ব্রিটেনে। ইংল্যান্ডের ওল্ডবারির একটি পার্কে প্রকাশ্য দিবালোকে ধর্ষিতা হলেন বছর কুড়ির এক শিখ তরুণী। দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করার পর বলে তরুণীকে বলে নিজের দেশ অর্থাৎ ভারতে ফিরে যাওয়ার জন্য। মঙ্গলবার সকাল সাড়ে আটটার কিছু আগে টেম রোডের কাছে একটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে তারা এই হামলাকে বর্ণবিদ্বেষ এবং তীব্র ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনা করছে। অভিযুক্তদের ধরতে শুরু হয়েছে তদন্ত ।

আক্রমণকারীরা ব্রিটেনেরই বাসিন্দা, শ্বেতাঙ্গ। তরুণী তেমনটাই জানিয়েছেন। একজনের পরনে ছিল গাঢ় রঙের পোশাক, মাথা কামানো। গাঢ় রঙের সোয়েটশার্ট এবং গ্লাভস পরে এসেছিল সে। অন্যজন পরেছিল ধূসর রঙের টিশার্ট। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা এলাকার সিসিটিভি, ড্যাশক্যাম বা মোবাইল ফুটেজের জন্য আবেদন জানিয়েছেন। যাদের কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে তাদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। একটি বিবৃতি জারি করে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বলেছে,  "এটি একটি ভয়াবহ আক্রমণ। যারা এলাকায় ওই দু'জন পুরুষকে দেখেছেন অথবা যাদের কাছে সিসিটিভি বা ড্যাশক্যামের ফুটেজ আছে, তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য।" 
এই হামলা শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও ভয়ের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে অনেকেই বর্ণবিদ্বেষমূলক আচরণ ঘটার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ধরনের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। লেবার পার্টির এমপি প্রীত কৌর গিল এই হামলার নিন্দা জানিয়ে এটিকে 'চরম হিংসা এবং বর্ণবিদ্বেষমূলক ঘটনা' বলে অভিহিত করেছেন। তিনি X- হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন: "তিনি এখানেই আছেন। ওল্ডবারি বা ব্রিটেনের কোথাও বর্ণবাদ এবং নারী বিদ্বেষের কোনও স্থান নেই।" পাশাপাশি, শিখ সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নিরাপত্তা উন্নত করতে পুলিশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ এলাকায় টহল জোরদার করেছে। তদন্ত অব্যাহত থাকায় নির্যাতিতা বিশেষ চিকিৎসা পাচ্ছেন।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের