চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভগবানের ফয়সালা’, গর্ভপাতের অধিকার বাতিল হওয়ায় খুশি ট্রাম্প

Former President Donald Trump speaks at the Road to Majority conference Friday, June 17, 2022, in Nashville, Tenn. (AP Photo/Mark Humphrey)

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দীর্ঘ ৫০ বছরের মার্কিন মহিলাদের গর্ভপাতের অধিকারকে (Constitutional Right To Abortion) শুক্রবার এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে মার্কিন সর্বোচ্চ আদালত (US Supreme Court)। ওই অধিকার বাতিল হওয়ার পরেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে বিভিন্ন মার্কিন মানবাধিকার (Human Rights) ও মহিলা সংগঠনের (Feminist Organization) সদস্যরা। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরোধিতা করেছেন। কিন্তু গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Former US President Donald Trump)। শীর্ষ আদালতের রায়কে ‘ভগবানের ফয়সালা’ বলে আখ্যায়িত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’ (FOX News)-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ট্রাম্প (Donald Trump) বলেন, ‘শীর্ষ আদালত (US Supreme Court) সংবিধানের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই রায় বর্তমান প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে বিচারপতিরা গর্ভপাতের অধিকার আর সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না বলে রায় দিয়েছেন, তাঁদের মধ্যে তিন জন আমার জমানায় নিয়োগ পেয়েছিলেন। ফলে আমি গর্বিত। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব পুরণ হয়েছে।’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘প্রত্যেকটি অঙ্গরাজ্যকে গর্ভপাতের অধিকার নিয়ে নিজস্ব আইন প্রণয়নের অনুমতি দেওয়া উচিত।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহিলাদের গর্ভপাত সাংবিধানিক অধিকারের (Constitutional Right To Abortion) মধ্যে পড়ে না। সংবিধান কখনওই আমেরিকার মহিলাদের গর্ভপাতের অধিকার দেয়নি। ১৯৭৩ সালে সর্বোচ্চ আদালত এ বিষয়ে যে রায় দিয়েছিল তা আর গ্রাহ্য করা হবে না।’

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ