মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা। দেশজুড়ে ধ্বংসযজ্ঞের মাঝে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। বর্তমানে তিনি আমেরিকার একটি ফেডারেল বন্দিশালায় আটক থাকলেও দূর থেকে নিজের দেশের নাগরিকদের উদ্দেশে সাহসের বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) মাদুরোর সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস দেশের মানুষকে একসঙ্গে থেকে এই দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান। বার্তায় তাঁরা বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দ্রুত পদক্ষেপ।’ চলতি বছরের শুরুতে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকে মার্কিন বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে। বর্তমানে তাঁরা নিউইয়র্কের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে মার্কিন হেফাজতে রয়েছেন এবং সেখানে তাঁদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা চলছে। 

কারাগার থেকে পাঠানো বার্তায় মাদুরো বলেন, কেউ যেন এই বিপদের সময়ে একা না থাকে। শিশু, প্রবীণ এবং অসুস্থদের বিশেষ যত্ন নেওয়ার জন্য তিনি স্থানীয় মানুষদের অনুরোধ জানান। পাশাপাশি উদ্ধারকারী দল, দমকল কর্মী এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে সহযোগিতা করার আবেদনও করেন। মাদুরোর মতে, এটি ভেনিজুয়েলার জন্য একটি গুরুতর জাতীয় সংকট। তবে তিনি বিশ্বাস করেন, দেশের মানুষ ঐক্য ও সাহসের মাধ্যমে এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে। পূর্বের নানা সংকটের মতো এবারও ভেনিজুয়েলা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তিনি। এদিকে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন যে এই জোড়া ভূমিকম্পের তীব্র আঘাতে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকা এবং সীমান্তবর্তী অনেক শহরের একাধিক বহুতল ভবন হুড়মুড় করে ভেঙে পড়েছে। তবে পুরো দেশে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং কত লোক গৃহহীন হয়েছেন, সে বিষয়ে চূড়ান্ত ও সঠিক তথ্য জানতে আরও তদন্তের জন্য বর্তমান প্রশাসন অপেক্ষা করছে।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এটি রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে আঘাত করে। মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অঞ্চলটিকে প্রবলভাবে কাঁপিয়ে দেয়। ইউএসজিএস-এর আশঙ্কা, এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হতে পারে। মৃতের সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক লক্ষে পৌঁছাতে পারে বলেও প্রাথমিকভাবে সতর্ক করেছে সংস্থাটি। যদিও এখনও পর্যন্ত হতাহত ও নিখোঁজের সঠিক সংখ্যা প্রকাশ করেনি ভেনিজুয়েলার প্রশাসন।

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

আত্মনির্ভর ভারত তৈরি করতেই হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?