প্রাণ বাঁচাতে নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল নিউজিল্যান্ড-ও

রাশিয়ার মনোভাব দেখে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের শীর্ষ নেতারা নিশ্চিত, যে কোনও মুহুর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুধু সময়ের অপেক্ষা। যে কোনও মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আর ওই হামলা থেকে বাঁচতে অবিলম্বে নিজের দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল নিউজিল্যান্ড সরকার। শনিবার দেশটির বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউক্রেনে অবস্থানরত নাগরিকদের উদ্দেশে জরুরি বার্তায় বলা হয়েছে, ‘যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ুন। যেহেতু ইউক্রেনে নিউজিল্যান্ডের কোনও কূটনৈতিক প্রতিনিধি নেই, তাই দূতাবাসের উপরে মুখাপেক্ষী হয়ে থাকবেন না।’

গত কয়েকদিন ধরেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্ঘাত চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে যুদ্ধ রুখতে দৌত্য করতে আসরে নেমেছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান। কিন্তু সেই দৌত্য খুব একটা ফলপ্রসূ হয়নি। রাশিয়ার মনোভাব দেখে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের শীর্ষ নেতারা নিশ্চিত, যে কোনও মুহুর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হবে।

যুদ্ধের আঁচ থেকে বাঁচাতে ইতিমধ্যেই নিজেদের দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, লাটভিয়া এবং এস্তোনিয়া সরকার। নাগরিকদের ইউক্রেন ছাড়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক। শনিবার নিউজিল্যান্ডের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি যে কোনও মুহুর্তে বদলে যেতে পারে। মাত্র অল্প সময়ের মধ্যে নিউজিল্যান্ডের নাগরিকদের সরিয়ে নেওয়া সম্ভব নয়। ফলে নাগরিকদেরই নিজেদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে।’  

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল