গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইউরোপে দাবানলের প্রকোপ ক্রমশ বাড়ছে। গ্রিসের ক্রিট দ্বীপে আগুন নেভানোর অভিযানে তিন দমকল কর্মীর মৃত্যু হয়েছে। এলাকায় প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তীব্র গরম ও ঝোড়ো হাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গ্রিসের দমকল বিভাগ জানিয়েছে, ক্রিট দ্বীপ এবং দক্ষিণ গ্রিসে পৃথক দুটি দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন। আগুনের তীব্রতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান কঠিন হয়ে পড়েছে। বর্তমানে আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল দাবানলের প্রভাবে রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জনবসতির কাছাকাছি জ্বলতে থাকা একাধিক দাবানল নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। ফ্রান্সের বোর্দো শহরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সেখানে দমকল বাহিনী আগুনকে শহরতলিতে ছড়িয়ে পড়া থেকে আটকাতে সক্ষম হয়েছে। অন্যদিকে, স্পেনের মাদ্রিদে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও দেশের ইতিহাসের অন্যতম বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, মাদ্রিদের পচিমাঞ্চলে দাবানল এখন প্রযুক্তিগতভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ চলছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং জাতীয় পর্যায়ে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, মাদ্রিদের দাবানলকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘অপারেশনাল লেভেল ৩’ জরুরি অবস্থার আওতায় আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। জিরোন্দ প্রশাসনের তথ্য অনুযায়ী, দাবানল মোকাবিলায় এখন পর্যন্ত ১২৬ জন দমকলকর্মী আহত হয়েছেন এবং প্রায় ৪২ হাজার হেক্টর এলাকা পুড়ে গিয়েছে। ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্য ব্যবস্থার তথ্য বলছে, ফ্রান্সে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। দাবানলের কারণে দক্ষিণ ইউরোপে ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাড়ি বা হোটেল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি হওয়ায় বাসিন্দাদের ফিরতে অনুমতি দেওয়া হলেও অনেকেই ফিরে গিয়ে দেখেছেন, তাঁদের বাড়িঘর আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

কেকেআরের চিন্তা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত