প্রেসিডেন্টকে সরিয়ে বেনিনের ক্ষমতা দখল করল সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালনকে (President Patrice Talon) ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থান করা হয়েছে। বেনিনের (Benin) সেনারা নিজেরাই রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যূত করার কথা জানিয়েছে। রবিবার সকালে একদল সেনা সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি ক্ষমতাচ্যূত করার কথা জানিয়েছে। বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে (Lieutenant Colonel Pascal Tigri ) সামরিক কমিটির সভাপতি করা হয়েছে।

এই সেনারা নিজেদের পরিচয় দিয়েছে মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (Military Committee for Refoundation) নামে। তাঁরা দাবি করেছেন,প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি সুস্থ রয়েছেন, নিরাপদ্  রয়েছেন বলে জানায় তাঁরা। সীমান্ত বন্ধ করার কথাও বলা হয়েছে। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল বেনিন। তারপর দেশটি একাধিক অভ্যুত্থানের সাক্ষী থেকেছে। ১৯৯১ সাল থেকে মার্কসবাদী-লেনিনবাদী ম্যাথিউ কেরেকোর দুই দশকের শাসনের পর বেনিন রাজনৈতিকভাবে অনেকটাই স্থিতিশীল হয়েছে। যার জন্য এর নাম হয়েছে গণপ্রজাতন্ত্রী বেনিন।

জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে বেনিনে প্রেসিডেন্ট পদে ছিলেন প্যাট্রিস ট্যালন। আগামী এপ্রিল মাসে তাঁর সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। বেনিনের ফরাসি দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্টের বাড়ির কাছে গুলি চলেছে। দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের বাড়িতে থাকার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর গিনি-বিসাউয়ের একদল সেনা দেশটির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা করেছিল। ২০২০ সাল থেকে এখনো পর্যন্ত সেখানে ১৪ বার এই ধরনের ঘটনা ঘটেছে।

 

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল