দৈনিক ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত আরব দেশগুলির

রাশিয়ার পক্ষ থেকেও দৈনিক ৫ লক্ষ ব্যারেল কম তেল উ‍ৎপাদনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে অপরিশোধিত তেলের উ‍ৎপাদন কমানোর সিদ্ধান্ত নিল সৌদি  সহ ওপেক প্লাসভুক্ত দেশগুলি। দৈনিক ১০ লক্ষ ব্যারেল করে তেল কম উ‍ৎপাদন করা হবে বলে রবিবার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, দৈনিক ৫ লক্ষ ব্যারেল করে তেলের উ‍ৎপাদন কমানো হচ্ছে। আর এই জোড়া সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের লাগামছাড়া হতে চলেছে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

গত বছর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরেই বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম অনেকটাই বেড়েছে। এক সময়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। জ্বালানি তেল কিনতে গিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলি চরম সমস্যায় পড়েছিল। বিশ্বের তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি সহ ওপেকভুক্ত দেশগুলিকে উ‍ৎপাদন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

কিন্তু আমেরিকার দাদাগিরিকে পাত্তা না দিয়ে গত বছরের অক্টোবরেই দৈনিক তেলের উ‍ৎপাদন ২০ লক্ষ্য ব্যারেল কমিয়ে দিয়েছিল রাশিয়া,  সৌদি আরব, কাতার, ইরাক, কুয়েত, আলজেরিয়া ও ওমান। রবিবার ওপেকভুক্ত দেশগুলি ফের তেলের উ‍ৎপাদন কমানোর সিদ্ধান্তের পথে হাঁটল। সৌদি আরব দৈনিক ৫ লক্ষ ব্যারেল, ইরাক ২,১১,০০০ সংযুক্ত আরব আমিরাত ১,৪৪,০০০ ব্যারেল, কুয়েত ১,২৮,০০০ ব্যারেল আলজেরিয়া ৪৮ হাজার এবং ওমান ৪৪ হাজার ব্যারেল কম উ‍ৎপাদন করবে। আর ওপেকভুক্ত দেশের এমন সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম ফের মহার্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার