ট্রাম্প সরকারের বিরুদ্ধে আদালতে হার্ভার্ড, কী অভিযোগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প সরকারের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এটি। হার্ভার্ডকে ২২০ কোটি ডলার অনুদান দেওয়া বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

জানা গিয়েছে, সম্প্রতি, হার্ভার্ডকে ২২০ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটি টাকারও বেশি অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরেই ট্রাম্প সরকারে বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানটি। মার্কিন প্রশাসনের ওই সিদ্ধান্ত স্থগিত করতে চেয়ে আদালতে গিয়েছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয়টির সোশ্যাল মিডিয়ায় লিখেছে, তারা অনুদান বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে। কারণ, তাদের মতে এটি অনৈতিক। সরকারি ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।

আদালতে দ্বারস্থ হওয়ার বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার। তিনি বলেছেন, অন্যায় দাবি মানতে-না চাওয়ায় হার্ভার্ডের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। হার্ভার্ডের করা মামলায় মূলত অভিযোগ করা হয়েছে আমেরিকার শিক্ষা, স্বাস্থ্য, বিচার, শক্তি সংক্রান্ত দফতরের বিরুদ্ধে।

জানা গিয়েছে, সম্প্রতি, ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের নীতিতে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছিল। হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। হার্ভার্ড-সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। বিশ্ববিদ্যালয়টিকে বিশেষত ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ এসব নির্দেশ মেনে নিতে অস্বীকার করে। তারপরেই অনুদান বন্ধ করার পাশাপাশি কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু