ইতিহাস গড়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রচিত হল নয়া ইতিহাস। বিশ্বের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে প্রথমবারের মতো আসীন হলেন কোনও কৃষ্ণাঙ্গ মহিলা। ৩০তম সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন ক্লদিন গে। গত শুক্রবারই নয়া দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।

১৬৪০ সালে উচ্চশিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। গত ৫৮৩ বছর ধরে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় বিশ্বকে উপহার দিয়ে চলছে  একাধিক প্রথিতযশা বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদকে। সারা পৃথিবীতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পথিকৃ‍ৎ হয়ে উঠেছে ওই বিশ্ববিদ্যালয়। যদিও হার্ভার্ডের পরিচালন সমিতির সভাপতি পদে কোনও কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের কেউ কখনও আসীন হননি। ক্লদিন গে’কে নির্বাচিত করে সেই অপবাদ ঘোচানো হল। এ নিয়ে হার্ভার্ডের ইতিহাসে দুজন মহিলা সভাপতির আসন অলঙ্কৃত করার সৌভাগ্য অর্জন করলেন।

বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় নিজের উচ্ছ্বাস লুকোননি গে। সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘হার্ভার্ডের নেতৃত্ব দেওয়ার যে দায়িত্ব আমার মতো একজন অতি তুচ্ছ মানুষের কাঁধে আপনারা তুলে দিয়েছেন, তার জন্য আমার কৃতজ্ঞতার ভাষা নেই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিবিধের মাঝে একতার যে সুর রযেছে, তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে উজাড় করে দেবে। বিশ্বের সেরা প্রতিষ্ঠান হওয়ার যে গৌরব অর্জন করেছে হার্ভার্ড, তা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে