আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ,বরখাস্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে বরখাস্ত হলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন।শনিবার(৮ ফেব্রুয়ারি)ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা করেন। একইসঙ্গে ওই মন্ত্রীকে লেবার পার্টি থেকেও প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন। এমনকী লেবার পার্টির নীতি ভঙ্গেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এই নিয়ে ব্রিটেনের একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারি পদে যারা আছেন তাদের বোঝা উচিত যে পার্টির একটা সম্মান রয়েছে। এমনকী সরকারি পদের অবমাননা করা উচিত নয়। যে কোনো মন্ত্রী এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।শাস্তিস্বরূপ পদ হারাতে পারে নিয়ম লঙ্ঘনকারীরা।’

এদিকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অ্যান্ড্রু গুয়েন। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে অন্যায় হয়েছে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। তদন্ত না করে তাকে বরখাস্ত করা হয়েছে। এতে তিনি ভীষণ দু:খিত।

এই নিয়ে লেবার পার্টির একজন মুখপাত্র জানান, গুয়েনকে পার্টির সদস্য হিসাবে ‘প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে’।লেবার পার্টির নিয়ম ও পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪