সার্বিয়ায় বৈদ্যুতিন তারের সংস্পর্শে আগুন লেগে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ছয় পর্যটক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবতরণের সময়ে বৈদ্যুতিন তারের সংস্পর্শে এসে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি পর্যটকবাহী হেলিকপ্টার। আর ওই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় পর্যটক। গুরুতর জখম হয়েছেন আরও সাত জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংক্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

রুশ সংবাদমাধ্যম ‘তাস’ জানিয়েছে, বৃহস্পতিবার ১২ পর্যটককে নিয়ে দক্ষিণ সার্বিয়ার আলটাইয়ে যাচ্ছিল এমআই-৮ মডেলের একটি হেলিকপ্টার। অবতরণের সময়ে টুঙ্গুর গ্রামে একটি বৈদ্যুতিন তারের পোস্টে প্রথমে ধাক্কা খায় হেলিকপ্টারটি। বৈদ্যুতিন তারের সংস্পর্শে আসার পরেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। তড়িঘড়ি একটি ধানখেতে হেলিকপ্টারটি নামান। ততক্ষণে অগ্নিগদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ছয় পর্যটক। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাত জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দমকলের পক্ষ থেকে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।  

রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি বেসরকারি সংস্থার। নিহত ও আহত যাত্রীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে হেলিকপ্টারটিতে থাকা তিন পাইলটের পরিচয় জানা গিয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত