প্রতিশোধ নিতে ইজরায়েলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলকে লক্ষ্য করে ফের রকেট হামলা চালালো হিজবুল্লাহ(ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী)। হিজবুল্লাহ রবিবার(৮ সেপ্টেম্বর)ভোরে উত্তর ইজরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামাল চালানোর কথা ঘোষণা করে। এই নিয়ে  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি হামলায় দেশটির (লেবানন)দক্ষিণে তিনজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছিল।সেই হামলার প্রতিশোধ নিতেই পাল্টা হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর তরফে।

এই নিয়ে হিজবুল্লাহ জানিয়েছে, তাঁরা ‘শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায়’, বিশেষ করে লেবাননের ‘ফ্রউন গ্রামে জরুরি সেবা কর্মীদের ওপর প্রাণঘাতী হামলার জবাবে’ রবিবার ভোরে কিরিয়াত শমোনা এলাকায় একঝাঁক ফলাক রকেট ফেলা হয়েছে ইজরায়েলে।

লেবানিজ রাষ্ট্রের একটি সরকারি সংস্থার দলকে লক্ষ্য করে ইজরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি ইজরায়েলি হামলা নিয়ে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছিল, সাম্প্রতিক ইজরায়েলি হামলায় ফ্রউন গ্রামে আগুন লাগার ঘটনায় তিনজন জরুরি সেবা কর্মী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও দুজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এই নিয়ে লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, তিনজন কর্মচারী অগ্নিনির্বাপক মিশন শেষ করে ফিরছিলেন। এসময় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এতে ওই তিন কর্মচারী নিহত হয়েছিলেন।

এই ঘটনার সমালোচনা করেছিল লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এই নিয়ে তিনি জানিয়েছিলেন, এটি ‘আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন’।

উল্লেখ্য, হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে ইজরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার পর এই দ্বন্দ্ব আরও ভয়ানক পরিস্থিতি নিয়েছে। অভিযোগের তীর ইজরায়েলের দিকে।একদিকে গাজায় যুদ্ধ অব্যহত রেখেছে ইজরায়েল অন্যদিকে লেবানন সীমান্তও হামলা-পাল্টা হামলায় ভরে উঠেছে। কখনো হিজবুল্লাহ তো কখনো ইজরায়েল একের পর এক হামলা চালাচ্ছে দেশ দুটি। এমতবস্থায় এই পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি