কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাল ১৬ জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার একটি আবাসিক বালিকা স্কুলে। আগুন লাগার পরেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশকর্তা। তিনি জানিয়েছেন ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৭ মাইল) পশ্চিমে গিলগিল এলাকার ‘উতুমিশি গার্লস’ স্কুলে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৭৪ জন ছাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেনিয়া রেডক্রস এবং পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,  ছাত্রীরা যখন ঘুমিয়ে ছিল, তখন স্কুলটিতে আগুন লাগে। সরকারি মালিকানাধীন মাধ্যমিক বিদ্যালয়টি কেনিয়া পুলিশ সার্ভিস দ্বারা পরিচালিত। 
পুলিশ জানিয়েছে, উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। কর্তৃপক্ষ এখনো আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি। কেনিয়া রেড ক্রস জানিয়েছে,  সাহায্যের জন্য উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কেনিয়ার শিক্ষামন্ত্রী বলেছেন, অগ্নিকাণ্ডের জেরে স্কুলের  প্রথম তলা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘উদ্ধারকারী দলগুলো প্রায় ভোর ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল।’ স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন, তিনি  নিহত ছাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে কেনিয়ার আবাসিক স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে এমন বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। কেনিয়ার সবচেয়ে মারাত্মক স্কুল অগ্নিকাণ্ডটি ঘটেছিল ২০০১ সালে, যখন মাচাকোস কাউন্টির একটি ছাত্রাবাসের আগুন লেগে ৬৭ জন ছাত্র নিহত হয়েছিল। 

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….