এই মুহূর্তে




ফের রক্তাক্ত ক্যালিফোর্নিয়া! এলোপাথাড়ি গুলিবর্ষণে জখম বহু মানুষ, হামলাকারীদের সন্ধানে পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ ফের রক্তাক্ত ক্যালিফোর্নিয়া! ভয়াবহ গুলিবর্ষণে জখম একাধিক মানুষ। হামলাকারীদের খুঁজছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার স্টকটনে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিস। এই ভয়াবহ ঘটনাটির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। তবে ঠিক কতজন আহত হয়েছেন সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। আহতদের অবস্থা সম্পর্কেও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যে স্থানে গুলিবর্ষণ করা হয়েছে, সেটি নিরাপদে রয়েছে এবং পুরো এলাকাটি তদন্তাধীন রয়েছে। এবং তদন্তকারী সংস্থাগুলি প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে। কিন্তু হামলাকারীদের গুলি চালানোর উদ্দেশ্য বা তাদের পরিচয় সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একটি গণমাধ্যমের খবর অনুযায়ী, গুলিবর্ষণে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৯ বছর, ১২ বছর এবং ২৩ বছর বয়সীরা রয়েছেন। জানা গিয়েছে, ঘটনার সময় একটি শিশুর জন্মদিনের পার্টি চলছিল। সেখানেই আচমকা ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী। তাই উপস্থিত সকলে ছোটাছুটি করতে শুরু করেন।

অনেকেই আড়ালে যাওয়ার আগেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাস্থলের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে বিশাল পুলিশ এবং অ্যাম্বুলেন্সের উপস্থিতি দেখা গিয়েছে। ঘটনার পর নিরাপত্তার খাতিরে এলাকার বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অনেক প্রত্যক্ষদর্শী এই ঘটনার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। একজন লিখেছেন, “আমি কাছাকাছি একটি সভা থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই গুলির শব্দ শুনতে পেলাম।” আর একজন লিখেছেন, “কাছাকাছি একটি বাচ্চাদের জন্মদিনের পার্টি চলছিল। পরিবারের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। আমরা গুলির শব্দ শুনেছিলাম, কিন্তু প্রথমে ভেবেছিলাম ওগুলো আতশবাজি।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে সাক্ষা‍ৎ নিষিদ্ধ

এক বছরে দুনিয়া জুড়ে ৬ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে ম্যালেরিয়া, দুঃসংবাদ শোনাল WHO

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকবাজের হামলা , নিহত এক শিশুসহ ১১

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

বড়দিনের প্রস্তুতির আনন্দ বদলে গেল শোকে, ফ্রান্সে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ