গাজায় সুড়ঙ্গ থেকে মার্কিনিসহ আরও ৬ বন্দির মৃতদেহ উদ্ধার করলো ইজরায়েলি বাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক বছর হতে চলল গাজা ইজরায়েল দ্বন্দ্ব ক্রমশ জটিল হচ্ছে। এমতাবস্থায় ইজরায়েলি সামরিক বাহিনী রবিবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে, তাঁরা দক্ষিণ গাজায় একটি ভূগর্ভস্থ টানেলে ছয়জন বন্দির মৃতদেহ খুঁজে পেয়েছে।

ইজরায়েলি বাহিনীর দাবি, নিহতদের মধ্যে একজন মার্কিন-ইজরায়েলি ও একজন রাশিয়ান-ইজরায়েলি দ্বৈত নাগরিক(দুই দেশের নাগরিকত্ব)রয়েছে। তাঁদের আরও দাবি,নিরাপত্তা বাহিনী তাঁদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগেই বন্দিদের নির্মমভাবে হত্যা করেছে হামাস।

ইজরায়েলি বাহিনী নিহত বন্দিদের পরিচয় প্রকাশ করেছে। এরা হলেন, কারমেল গ্যাট, ইডেন ইরেশালমি, হার্শ গোল্ডবার্গ-পোলিন, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি ড্যানিনো। তাঁরা(ইজরায়েলি বাহিনী) জানিয়েছে ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে তাঁদের নৃশংস হামলার সময় হামাস জঙ্গিরা তাঁদের অপহরণ করেছিল। হামলার পাশাপাশি প্রায় ২৫১ জনকে অপহরণ করে নিয়ে যায় হামাস। যাদের মধ্যে ৯৭ জন বন্দী শুধু নারী। যাদের মধ্যে ৩৩ জন ইতিমধ্যেই মৃত বলে মনে করে ইজরায়েলি সেনাবাহিনী।

এই নিয়ে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর(আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি দুখ:প্রকাশ করেছেন। জানিয়েছেন, ‘নিহতদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি। নিহতদের পরিবারের পাশাপাশি তাঁদেরও হৃদয় কাঁদছে।’ পাশাপাশি হাগারি আরও জানিয়েছেন,‘৭ই অক্টোবর থেকে বন্দিরা অনেক অত্যাচার সহ্য করেছে, প্রায় ৩৩১ দিন হতে চললো।তাঁদের পরিবার কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আজকের এই ঘটনাটি তাঁদের সবাইকে নাড়িয়ে দিয়েছে।’

হাগারি জানান, ‘কয়েক ঘন্টা আগে, আমরা নিহতদের পরিবারকে জানিয়েছিলাম যে, তাঁদের প্রিয়জনের দেহ আইডিএফ সৈন্যরা রাফাহতে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্যে রেখেছিল।’হাগারি আরও জানান, ‘আমাদের প্রাথমিক মূল্যায়ন অনুসারে, সেনাবাহিনী তাঁদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাস সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে।’

ইজরায়েলে গত বছরের ৭ অক্টোবর  হামাসের হামলার ফলে বেশ কিছু ইজরায়েলিকে বন্দি করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে এই ৬ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি টানেল থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে যেখানে আরেক বন্দি, ফারহান আলকাদিকে কয়েক দিন আগে উদ্ধার করা হয়েছিল। হাগারির দাবি,‘আইডিএফ অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে, তাঁরা অনুমান করেছিল যে ঐ এলাকায় বেশ কিছু বন্দি থাকতে পারে। তবে, বন্দিদের সঠিক অবস্থান সম্পর্কে তাঁদের কাছে সঠিক তথ্য ছিল না।’

ইজরায়েলি বাহিনী জানিয়েছে, ছয়জন বন্দিদের মধ্যে, গ্যাটকে দক্ষিণ ইজরায়েলি কিবুটজ সম্প্রদায়ের বিরি থেকে অপহরণ করা হয়েছিল এবং অন্যদের বয়স ছিল ২৩ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁদের গাজা সীমান্তের কাছে একটি সংগীত উৎসব থেকে অপহরণ করা হয়েছিল।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক