ব্রিটেনে ক্ষমতার পালাবদল, হার মেনে নিলেন ঋষি সুনক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ব্রিটেনে সংসদ নির্বাচনে মানুষের রায়ে পরাজয়ের মুখে প্রধানমন্ত্রী ঋষি সুনক। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সুনকের কনজারভেটিভ পার্টি। এরফলে সরকার গঠন করতে চলেছে বিরোধী লেবার পার্টি।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।  

নির্বাচনে হার নিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনক প্রথমে কনজারভেটিভ পার্টির হারের দায়  নিজের কাঁদে নিয়েছেন। শুধু তাই নয়  প্রার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন।  এরপর  তিনি জানান,’ নির্বাচনে জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে ফোন করেছি। । লেবার পার্টি জয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছি। আজ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাত বদল হবে।‘  তবে এখন পর্যন্ত ব্রিটেনের নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল সামনে আসেনি। তারআগে হার স্বীকার করে নিলেন ঋষি সুনক।

উল্লেখ্য, ২০০৫ সালের পর ফের একবার ব্রিটেনে কনজারভেটিভদের হারিয়ে লেবার পার্টি ক্ষমতা দখল করতে চলেছে। প্রায় ১৪ বছর পর ১০ ডাউনিং স্ট্রিটে এবার লেবার পার্টির প্রধানমন্ত্রী । ২০২২ সালে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। তবে তাঁর কার্যক্রম যে একেবারে মেনে নিতে পারেনি ব্রিটেনের নাগরিক তা এদিনের ফলাফলে স্পষ্ট। বর্তমানে ব্রিটেনের ৬৫০ সদস্যের হাউস অব কমন্সে ৩২৬টি আসনের সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের লক্ষ্যে রয়েছে লেবার পার্টি। আর তাতে বড়সড় হতে চলেছে ব্রিটেনের রাজনীতিতে।

প্রসঙ্গত, বলা বাহুল্য, এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয় ব্রিটেনের সাধারণ নির্বাচনে। রেকর্ড ভেঙে এবার ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একেকটি আসনে গড়ে ৭ জন করে প্রার্থী। ৩১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী ছিল প্রায় ৪৫৯ জন। এখান থেকেই স্পষ্ট ছিল ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!