ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভোটের আগে জনতার মন জয়ে বড়সড় আর্থিক প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকায় ভোটে জিততে এবার এমনই চমক দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তাহলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।   ট্রাম্পের এই ঘোষণার পরেই প্রশ্ন উঠছে ভোটের রাজনীতিতে কি এবার নগদ অর্থই বড় হাতিয়ার?  

ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনী কনভেনশনে এই ঘোষণা করেন ট্রাম্প। তাঁর দাবি, এটি হবে এক ধরনের ‘ডিভিডেন্ড’। শুল্ক থেকে আসা রাজস্ব ব্যবহার করেই এই অর্থ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে কীভাবে এই প্রকল্প বাস্তবায়িত হবে, কারা যোগ্য হবেন এবং অর্থের পুরো উৎস কী তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি খরচ হতে পারে। প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার করে দিতে হলে ১ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থের প্রয়োজন হবে। এ জন্য কংগ্রেসের অনুমোদন বা সম্মতিও প্রয়োজন হবে।  এই ডিভিডেন্ট পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। জানানো হয়েছে, সরকারের কাছ থেকে পাওয়া এই অর্থ নাগরিকদের  মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই খরচ করতে হবে। এই টাকা বিদেশে গিয়ে  খরচ করা যাবে না।

আরও পড়ুন: জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

প্রস্তাবটি ঘোষণার কিছু সময় পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর ব্যাখ্যায় কিছুটা ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, এই অর্থ বিত্তবানদের জন্য নাও হতে পারে।  উল্লেখ্য, একাধিক সমীক্ষায় সামনে এসেছে যে আমারিকায় ট্রাম্পের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। অনেকেই বলছেন সেটা হয়তঁ নিজেও আঁচ করেছেন ট্রাম্প। তাই এই মাস্টার স্ট্রোক। 

 

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান