জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তার পদে থাকা সায়মা বুধবার পদত্যাগপত্র পাঠিয়েছেন হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কাছে। দীর্ঘদিন বেতনহীন ছুটিতে থাকার পরেই তাঁর এই সিদ্ধান্ত। 

২০২৩ সালের নভেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির ভোটে হু-র ওই শীর্ষস্তরের পদে নির্বাচিত হয়েছিলেন সায়মা। পরের বছর ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব নেন তিনি। তবে ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘিরে তদন্ত শুরু হয়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও সায়মার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করে। এরপর ২০২৫ সালের জুলাই থেকে তাঁকে বেতনহীন ছুটিতে পাঠায় হু (WHO)। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিন সফরে আর্থিক দুর্নীতি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি বেআইনি ভাবে দখলের মতো অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে প্রতিটি অভিযোগই অস্বীকার করেছেন সায়মা। তাঁর আইনজীবীরাও গত ৩ জুলাই হু-কে চিঠি দিয়ে অভিযোগগুলি খারিজ করেন। পদত্যাগপত্রেও জমি সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে সায়মা জানান, হু-র পদে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সায়মা জানিয়েছেন, প্রায় এক বছর ধরে বেতন বা সান্মানিক ছাড়াই ছুটিতে থাকায় তাঁর আর্থিক পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। একই সঙ্গে গেব্রিয়েসাসের নেতৃত্বের উপর আস্থাও হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রয়টার্সের দাবি, তাঁকে আনুষ্ঠানিক ভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। তাঁর জায়গায় নতুন আঞ্চলিক অধিকর্তা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছিল বলেও সূত্রের খবর।

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর