ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান আছে পাকিস্তানেই। ভুয়ো ডিগ্রি নিয়ে বিচারপতি হিসাবে দিব্যি বিচারকার্য চালিয়ে যাচ্ছিলেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি তারেক মেহমুদ জাহাঙ্গিরি। তবে শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সর্দার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মোহাম্মদ আজম খানের ডিভিশন বেঞ্চ ডিগ্রি জালিয়াতির দায়ে বিচারপতি জাহাঙ্গিরিকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, অবিলম্বে বিচারপতি হিসাবে তাঁকে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে নয়া প্রজ্ঞাপনপত্র প্রকাশের নির্দেশ দিয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হাইকোর্টের বিচারপতিকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির দায়ে বরখাস্ত করা হল।

খাইবার পাখতুনখোয়ার মানসেরার বাসিন্দা তারিক মেহমুদ জাহাঙ্গিরি ২০২০ সালের ৮ ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান। গত বছর আর্থা‍ৎ ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে আভিযোগ ওঠে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্মাতক হওয়ার যে দাবি করেছেন তার সম্পূর্ন অসত্য। শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র দেখিয়েছেন তা ভুয়ো। পাকিস্তানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই আভিযোগ পেয়েই নড়েচড়ে বসে। করাচি বিশ্ববিদ্যালয়কে বিচারপতি তারেক মেহমুদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। করাচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ‘বিচারপতি তারেক মেহমুদ যে শংসাপত্র দেখিয়েছেন তা অবৈধ।’

এর পরেই ইসলামাবাদ হাইকোর্টকে এ বিষয়ে বিচার শুরুর নির্দেশ দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট। গত এক বছর ধরে বিচারপতি তারেক মেহমুদের ভুয়ো ডিগ্রির বিষয়টি সমাজমাধ্যমে জোরালো চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এদিন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিচারপতি হিসাবে তারেক মেহমুদকে অযোগ্য হিসাবে ঘোষণা করেছেন।

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫