ফের স্বস্তি ইমরানের, ৩১ মে পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ

বুধবার পিটিআই চেয়ারম্যানকে বিশেষ রক্ষাকবচ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আরও স্বস্তিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৯ মে’র পরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কোনও মামলায় আগামী ৩১ মে পর্যন্ত পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যানকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেব।

আল কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। পরে অবশ্য ১১ মে  সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওই গ্রেফতারিকে অবৈধ আখ্যা দিয়ে পিটিআই চেয়ারম্যানকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। পরের দিন ১২ মে ইসলামাবাদ হাইকোর্টের পক্ষ থেকে ইমরান খানকে জামিন দিয়ে ১৭ মে পর্যন্ত গ্রেফতারির ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়।

বুধবার মামলার শুনানিতে গত ৯ মে’র পরে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কত পরিমাণ মামলা দায়ের করা হয়েছে তা জানতে চান বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেব। কিন্তু সরকারি আইনজীবী এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি। তিনি তথ্য দেওয়ার জন্য বাড়তি সময় বরাদ্দ করার অনুরোধ জানান। এর পরেই বিচারপতি আগামী ৩১ মে  মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন পর্যন্ত পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দেন তিনি।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র