আইনজীবী খুনের মামলায় ১৪ দিনের আগাম জামিন পেলেন ইমরান খান

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখের নেতৃত্বাধীন বেঞ্চ ইমরানের গ্রেফতারির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলার পরে এবার পাক সুপ্রিম কোর্টের এক আইনজীবী খুনের মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ এবং বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেব পিটিআই চেয়ারম্যানের গ্রেফতারির ওপরে আগামী ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন।

গত ৬ জুন বালুচিস্তান হাইকোর্টে যাওয়ার পথে কোয়েট্টার এয়ারপোর্ট রোড সংলগ্ন আলাম্মো চকের কাছে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন  পাকিস্তান সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী আবদুল রাজ্জাক শার। দুষ্কৃতীরা তাঁর গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। ১৫টির মতো গুলি লাগে তাঁর গায়ে। শারের খুন নিয়ে সরকার এবং পিটিআইয়ের পক্ষ থেকে পারস্পারিক দোষারোপও শুরু হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ব্যক্তিগত সহায়ক আবদুল তারার অভিযোগ করেন, আইনজীবী শারের খুনের পিছনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের হাত রয়েছে। পাল্টা পিটিআই মুখপাত্র রাউফ হাসান অভিযোগ করেন, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ শারকে খুন করিয়েছেন।’

বাবার খুনের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে কোয়েট্টার শাহিদ জামিল থানায় অভিযোগ দায়ের করেন শারের পুত্র আইনজীবী সিরাজ আহমেদ। আর ওই এফআইআর দায়েরের পরেই গ্রেফতারির আশঙ্কায় এদিন সকালে আগাম জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান খান। বেলা দুটো নাগাদ প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেবের  এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানির সময় এজলাসে হাজির ছিলেন পিটিআই চেয়ারম্যান। শুনানি শেষে ইমরানের গ্রেফতারির ওপরে দুই সপ্তাহের স্থগিতাদেশ দেন বিচারপতিরা।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের