চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তোষাখানা মামলায় বড় স্বস্তি পেলেন ইমরান

নিজস্ব প্রতিনিধি: তোষাখানা (Toshakhana) মামলায় বড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court) তোষাখানা মামলায় সেই অভিযোগের উপর স্থগিতাদেশ জারি করেছে।

ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court) প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় (Al-Qadir Trust case) গ্রেফতার হওয়ার একদিন পর বুধবার তোষাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছিল। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুকের (Aamer Farooq) এজলাসে ইমরান খানের মামলার শুনানি চলছিল। ইমরান খানের আইনজীবী খাজা হারিস (Khawaja Haris) আদালতে বলেন পাকিস্তানের নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ পাঠায়নি। সময়সীমা শেষ হওয়ার পর অভিযোগ পাঠানো যাবে না বলে দাবি করেন তিনি।

বিচারপতি খাজা হারিসকে প্রশ্ন করেন, আপনার তোলা রিজার্ভেশনের বিষয়ে দায়রা আদালতের বিচারক কী বলেছেন? জবাবে ইমরানের আইনজীবী বলেন, মামলায় জবানবন্দি রেকর্ডের সময় বিষয়টি দেখবেন বলে বিচারক জানিয়েছেন। একইসঙ্গে মামলাটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি। ইমরান খানের আইনজীবীর যুক্তি শোনার পর, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অভিযোগের উপর স্থগিতাদেশ জারি করেন। পাশাপাশি তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে দায়রা আদালতকে ফৌজদারি কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ