তোষাখানা মামলায় গ্রেফতার ইমরান, ৩ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ। লাহোর জেল এখন তাঁর ঠিকানা। সেই সঙ্গে আগামী পাঁচ বছর কোনও নির্বাচনে লড়তে পারবেন না ‘কাপ্তান’ ইমরান। হাইকোর্টের দ্বারস্থ হবেন ইমরান।

শনিবার পাকিস্তানের নিম্ন আদালত এই গ্রেফতারির নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, তোষাখানা মামলায় শুরু থেকেই অভিযোগ উঠছিল ইমরান খানের বিরুদ্ধে। বিভিন্ন রাষ্ট্র থেকে পাকিস্তান সরকার যে উপহার পেয়েছে, সেগুলি ইমরান খান নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। দাবি করা হচ্ছিল, তা সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং পাকিস্তানের পক্ষেও সম্মানহানিকর। এবার সেই মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের এক ট্রায়াল কোর্ট।

আগামী বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন রয়েছে। আর ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি হল ইসলামাবাদের প্রধান বিরোধী দল। সেদিক থেকে ভোটের আগে ইমরানের এই সাজা তেহরিক-ই-ইনসাফের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৩ বছরের সাজা শোনাল জেলা ও দায়রা আদালত। এক পাক সংবাদমাধ্যম তেমনই দাবি করেছে। এরই পাশাপাশি ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে তাঁকে। অনাদায়ে আরও ৬ মাস জেলে থাকতে হবে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা