‘রাস্তায় নামুন’ গ্রেফতারির শঙ্কার মাঝেই দেশবাসীকে আর্জি ইমরান খানের

তোষাখানা মামলায় তাঁকে গ্রেফতার করতে ইতিমধ্যেই লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: দেশের বর্তমান শাসকদের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তোষাখানা মামলায় তাঁকে গ্রেফতার করতে ইতিমধ্যেই লাহোরের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে জামান পার্ক এলাকা। আর তার মধ্যেই শাহবাজ শরিফ সরকারের দুর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে দেশের মানুষকে রাস্তায় বেরিয়ে আসার আর্জি জানিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় ইমরান বলেছেন, ‘ওরা (শাহবাজ শরিফ প্রশাসন) ভাবছে, আমাকে জেলে পুরলে আপনারা ফের ঘুমিয়ে পড়বেন। ওদের সেই ধারণাকে ভুল প্রমাণ করতে আপনারা রাস্তায় নেমে আসুন। প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করুন। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন।’ এখানেই থামেননি ৭০ বছর বয়সী রাজনেতা। তিনি আরও বলেছেন, ‘যদি আমার কিছু হয়ে যায়, যদি জেলে যাই কিংবা ওরা আমাকে খুন করে ফেলে, তাহলেও আপনারা প্রমাণ করে দিন, ইমরান খানকে ছাড়াও আপনারা লড়াই চালাতে পারেন। কোনও ভাবেই বর্তমান চোরেদের সরকারের ক্রীতদাসত্ব করবেন না।’

অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে জামান পার্ক চত্বর। পিটিআই কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের শেল ফেটে আহত হয়েছেন ইসলামাবাদ পুলিশের ডিআইজি (অপারেশন) শাহজাদ বুখারি। পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরেই কার্যত অঘোষিত বনধের চেহারা নিয়েছে লাহোর। দোকানপাট বন্ধ করে পালাচ্ছেন ব্যবসায়ীরা।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র