পাকিস্তানে সেনা মোতায়েনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইমরান

গত ৯ মে দেশজুড়ে যে অশান্তির ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করার দাবিও জানিয়েছেন ইমরান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভাঙবেন, তবু মচকাবেন না। একের পর এক ঘনিষ্ঠ নেতা দল ছাড়লেও সেনাবাহিনীর সঙ্গে সঙ্ঘাতের রাস্তা থেকে পিছু হঠছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দেশের একাধিক প্রদেশে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান। শীর্ষ আদালতে প্রাক্তন প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছেন, ‘দেশে অঘোষিত সামরিক আইন জারি হয়েছে। অবৈধভাবে সেনা মোতায়েন করা হয়েছে। অবিলম্বে সেনাকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হোক।’

গত ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পরেই উত্তাল হয়ে উঠেছিল গোটা পাকিস্তান। প্রতিবাদ জানাতে রাজধানী ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার-সহ একাধিক জায়গায় সেনানিবাসে হামলা চালায় পিটিআই কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে সেনাবাহিনীকে নামানোর সিদ্ধান্ত নেয় শাহবাজ শরিফ সরকার। শুধু তাই নয়, হামলাকারীদের সেনা আইনে বিচার করার কথাও ঘোষণা করা হয়।

পাকিস্তানের সংবিধানের ২৪৫ নম্বর ধারা অনুযায়ী, দেশের কোনও অংশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেনাবাহিনী মোতায়েন করা যায়। যদিও ইমরান খানের দাবি, ৯ মে’র পরে ২৪৫ ধারা’র অপপ্রয়োগ করেছে শাহবাজ শরিফ সরকার। গত ৯ মে দেশজুড়ে যে অশান্তির ঘটনা ঘটেছে তার পিছনে কারা জড়িত তা খুঁজে বের করতে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করার দাবিও জানিয়েছেন ইমরান।

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে